ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৭ জুলাই সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৯.৬৪ শতাংশ। কোম্পানিটি ৯৬২ বারে ৩৩ লাখ ৯৯ হাজার ৫৫৫টি শেয়ার সর্বশেষ ৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁ টেক্সটাইল। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩.৮০ টাকা বা ৭.৯০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনডেক্স আগ্রো। আজ শেয়ারটির দর ৮ টাকা বা ৭.৬৮ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নুরানী ডাইং, ইনফর্মেশন সার্ভিসেস, প্রাইম টেক্সটাইল, আই পি ডি সি ফাইন্যান্স, সাফকো স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিস এবং বিডিকম অনলাইন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

































Recent Comments