ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৪১১ বারে ২৫ লাখ ৪৫ হাজার ১৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিডি কম শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৩০বারে ৫৬ লাখ ৪৩ হাজার ৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ২১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৯৬ বারে ১১ লাখ ৮ হাজার ২৩২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিবিএসের ৮.৭৮ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৬.৯১ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ৫.১৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.০৮ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৪.৪৮ শতাংশ, শমরিতা হসপিটালের ৪.১৬ শতাংশ ও অগ্নি সিস্টেমের ৪.১৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম




























Recent Comments