ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৭ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোহিনূর ক্যামিকেলস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪০ টাকা ৩০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫০১ টাকা ১০ পয়সা। এদিকে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ২ টাকা ৫০ বা ৭.৮৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৮০ পয়সা বা ৭.৭৭ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এ্যাপেক্স ফুটওয়ার, লিব্রা ইনফিউশনস, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, বাংলাদেশ মনোস্পুল পেপার, প্রিমিয়ার সিমেন্ট, পেপার প্রসেসিং এবং অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments