ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ৩১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ৬ টাকা ৪০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৭০ টাকা ৭০ পয়সা। এদিকেলিগাসি ফুটওয়ার লিমিটেডের দর ৭ টাকা ১০ বা ৯.৯০ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments