ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৬ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৪৩ টাকা ৪০ পয়সা। এদিকে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের দর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং জেনারেসন নেক্সট ফ্যাশানস লিমিটেড দর ৬০ পয়সা বা ৯.৬৮ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, আফতাব অটোমোবাইলস, জেমিনি সী ফুড, লিব্রা ইনফিউশনস, ইউনিয়ন ক্যাপিটাল, জাহিন স্পিনং লিমিটেড এবং অলিম্পিক এক্সেসরিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments