
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৪ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ অটোকারস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৪৪ টাকা ৭০ পয়সা। এদিকে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং দেশবন্ধু পলিমার লিমিটেডের দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, জেনেক্স ইনফোসিস, প্যাসিফিক ডেনিমস, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং লিব্রা ইনফিউশনস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments