
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৪ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১০.০০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১১ টাকা। এদিকে আইএফআইসি ব্যাংকের দর ৯০ পয়সা বা ৮.৩৩ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং আফতাব অটোমোবাইলস লিমিটেডের দর ২ টাকা ৬০ পয়সা বা ৭.৬২ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- খান ব্রাদাস, ইনফর্মেশন সার্ভিসেস, খুলনা প্রিন্টিং, লিব্রা ইনফিউশনস, মালেক স্পিনিং, আল-হাজ্ব টেক্সটাইল এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments