
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৮ টাকা ৮০ পয়সা। এদিকে স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ১০ টাকা ৭০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের দর ১৬ টাকা ২০ বা ৯.৯৮ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- কপারটেক ইন্ডাস্ট্রিজ, সিকদার ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, বাংলাদেশ ফাইন্যান্স, সানলাইফ ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments