
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস ১৩ মার্চ, ২০২৪ তারিখ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৫ টাকা ৩০ পয়সা। এদিকে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর ১১ টাকা ৩০ পয়সা বা ৯.৩০ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং গোল্ডেন সন লিমিটেডের ১ টাকা ৮০ পয়সা বা ৮.৫৭ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- মুন্নু ফেব্রিক্স, লাভেলো আইসক্রিম, বিডি থাই অ্যালুমিনিয়াম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, আফতাব অটোমোবাইলস এবং কাট্টালী টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments