ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস ২১ মার্চ, ২০২৪ তারিখ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৭ টাকা ৬০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৯৪ টাকা। এদিকে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং শাইন পুকুর সিরামিক্স লিমিটেডের ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- পেপার প্রসেসিং, মিডল্যান্ড ব্যাংক, রবি আজিয়াটা, ওরিয়ন ফার্মা, গোল্ডেন সন, হাইডেলবার্গ সিমেন্ট এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments