
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ৫ মে, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। এদিকে ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর ২ টাকা ২০ পয়সা ৯.৯১ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের শেয়ারের দর ২ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ওআইমেক্ম ইলেকট্রোডস, সাইফ পাওয়ারটেক, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments