
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ১৪ মে, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিকে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর ১৪ টাকা ৫০ পয়সা ৭.৯৫ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং লিগাসি ফুটওয়ার লিমিটেডের শেয়ারের দর ৫ টাকা বা ৬.৪০ শতাংশ বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ইউনিলিভার কনজিউমার কেয়ার, আরামিট লিমিটেড, গোল্ডেন হারভেস্ট এগ্রো, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, এডিএন টেলিকম এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments