
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৭ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ার দর ১৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর ১৬ টাকা ৪০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় আরও রয়েছে- সাইফ পাওয়ারটেক, পেপার প্রসেসিং, মাইডাস ফাইন্যান্সিং, হাইডেলবার্গ সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, এনভয় টেক্সটাইল এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments