
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ৩০ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ২০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এদিকে সাইফ পাওয়ারটেক লিমিটেডের শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ার দর ৬ টাকা ৬০ পয়সা বা ৮.৪৮ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় আরও রয়েছে- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইউনাইটেড পাওয়ার, এডিএন টেলিকম, হাইডেলবার্গ সিমেন্ট, রহিমা ফুড, জেএমআই সিরিঞ্জ এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments