
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্রামীন ওয়ান : স্কিম টু। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটি ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে। এদিকে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.০৩ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির শেয়ার দর ৮.৩৪ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- তমিজ্জউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোন্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, হিডেনবার্গ মেটারিয়ালস বাংলাদেশ পিএলসি, দেশ গার্মেন্টস লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments