
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৬ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৬.৯৬ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং গ্রামীণ ওয়ান স্কিম টুর ইউনিট দর ৬.৮৫ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড ওয়ান, সিপার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডে এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments