ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আমান ফিড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ১২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসির শেয়ার দর ৫ টাকা ২০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার, জেনেক্স ইনফোসিস, কাসেম ইন্ডাস্ট্রিজ, অর্গন ডেনিমস, যমুনা ব্যাংক, ফু-ওয়াং ফুডস এবং এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments