ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা বা ৯.৫২ শতাংশ বেড়েছে। এদিকে লিন্ডে বাংলাদেশের শেয়ার দর ৭.৩২ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের শেয়ার দর ৪.৪১ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ দর বৃদ্ধির শীর্ষে রয়েছে- শাইনপুকুর সিরামিক্স, কেডিএস এক্সেসরিস, ফার্মা এইডস, বিচ হ্যাচারি, স্যালভো ক্যামিকেল, ড্যাফোডিল কম্পিউটার্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments