ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে জাহিন স্পিনিংয়ের।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৮০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৮.৭৭ শতাংশ, দাঁড়িয়েছে ১২ টাকা ৪০ পয়সায়।
আর ১৮ টাকা ৯০ পয়সা বা ৮.৬২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওরিয়ন ইনফিউশন, দিনশেষে যার দর দাঁড়ায় ২৩৮ টাকা ২০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নূরানী ডাইং এন্ড সোয়েটার ৮.০০ শতাংশ, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং ৭.২১ শতাংশ, মাগুরা মাল্টিপ্লেক্স ৭.১৪ শতাংশ, সামাতা লেদার ৭.০৯ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স ৬.৯৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ৬.৪২ শতাংশ ও ইন্ট্রাকো রিফুয়েলিং ৬.৪১ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments