ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৬ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ডমিনেজ স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ১.৬০ টাকা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭.৮০ টাকা দরে লেনদেন হয়। শেয়ারটি ১ হাজার ৮০৩ বারে ১ কোটি ১৮ লাখ ৯ হাজার ৭৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ২২ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের আজ দর বেড়েছে ২.৮০ টাকা বা ৯.৩৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩২.৮০ টাকা দরে লেনদেন হয়।
এছাড়াও ন্যাশনাল ফিড মিলের আজ শেয়ার দর ১.৩০ টাকা বা ৯.৪২ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫.১০ টাকা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যার, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, যমুনা অয়েল, সী পার্ল বীচ এবং বিডি থাই ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.




























Recent Comments