
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে তোসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা বা ৯.১৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ২৩ টাকা ৯০ পয়সা। ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারের দর ২৫ টাকা ৩০ পয়সা বা ৮.১৩ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং জেমিনী সী ফুড লিমিটেড ৪৯ টাকা বা ৭.৪৯ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- এপেক্স ফুডস, বাংলাদেশ অটোকারস, মেট্রো স্পিনিং, বেঙ্গল উইন্ডসর, এপেক্স ট্যানারি, রংপুর ডেইরি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments