ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৩১ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ১০.০০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ২৯ টাকা ৭০ পয়সা। ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং এডিএন টেলিকম লিমিটেড ১১ টাকা ৪০ পয়সা বা ৯.৩২ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- নর্দান জুট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জেমিনী সী ফুড, ন্যাশনাল টি, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments