ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১২ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ২১ টাকা ৬০ পয়সা বা ৮.২১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ২৮৪ টাকা ৬০ পয়সা। সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ারের দর ৭০ পয়সা বা ৫.৩০ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ ৭ টাকা ৭০ পয়সা বা ৬.৭০ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- এ্যাপেক্স ফুডস, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, স্টাইলক্রাফ্ট, ফাইন ফুডস এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments