ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৯.৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শেয়ার দর ৭ টাকা ১০ পয়সা বা ৮.৮৯ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ৮.৮২ শতাংশ, অ্যাপেক্স স্পিনিং ৮.১৪ শতাংশ, ঢাকা ডাইং ৭.৭৪ শতাংশ, তুং হাই নিটিং ৬.৯০ শতাংশ, যৌথভাবে পপুলার লাইফ ১ম মিউচুয়াল ফান্ড ও ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ৬.৬৭ শতাংশ এবং দুলামিয়া কটন ৬.৪৮ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম



























Recent Comments