ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৭ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনে মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: রহিমা ফুড, পেপার প্রসেসিং, মনোস্পুল পেপার এবং ইস্টার্ন কেবলস।
জানা গেছে, রহিমা ফুডের শেয়ারের ক্লোজিং দর রবিবার ছিল ২৪৬.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৪৭ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬৮.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২১.৬০ টাকা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে।
পেপার প্রসেসিংয়ের শেয়ারের ক্লোজিং দর রবিবার ছিল ৩১২.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩১৯ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩৯.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২৭.৩০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর রবিবার ছিল ৩৯২.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪২৪.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২৬.৬০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩৪.৩০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
ইস্টার্ন কেবলসের শেয়ারের ক্লোজিং দর রবিবার ছিল ২২৩.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩১.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪২.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১৯.৫০ টাকা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments