ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম র্কার্যদিবস রোববার, ০৪ জুন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮৭টি কোম্পানির মোট ৪ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৪৮৯টি শেয়ার ১৯৬ কোটি ২৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ১১১ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২২ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১১ কোটি ৩০ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সি পার্ল বীচ রিসোর্ট, সাইফ পাওয়ার, এমারেল্ড অয়েল, লুব-রেফ বাংলাদেশ, গ্রামীণফোন, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং বিকন ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments