
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২১ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানির মোট ৩০ লাখ ৫ হাজার ৫৯৪টি শেয়ার ২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির ৯ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments