
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫ টি কোম্পানির মোট ২১ লাখ ৯০ হাজার ৯৫৭টি শেয়ার ২২ কোটি ৯৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন বিকন ফার্মার ৩ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং স্কয়ার ফার্মার ২ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- বাটা সুর ১ কোটি ৬০ লাখ, এমবি ফার্মার ১ কোটি ১৬ লাখ ৫৫ হাজার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৫ লাখ ৬০ হাজার, বেক্সিমকোর ১ লাখ ৫ লাখ ১ হাজার, বিডি কম অনলাইনের ৮০ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭৮ লাখ ৮৮ হাজার এবং আইটি কনসালটান্টসের ৭২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments