
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৯ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানির মোট ৪৪ লাখ ৭৭ হাজার ২৫৮টি শেয়ার ২৫ কোটি ৫২ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সি পার্ল রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ৬ কোটি ৫৬ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ফাইন ফুডস লিমিটেড ৩ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং একমি পেস্টিসাইডস ২ কোটি ৫৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।স্কয়ার ফার্মা
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- স্কয়ার ফার্মার ১ কোটি ৭২ লাখ ৪৮ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৫ হাজার, সাউথইস্ট ব্যাংকের ৬৯ লাখ ৪০ হাজার, ব্রাক ব্যাংকের ৫৪ লাখ ৫১ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫৩ লাখ ৬৭ হাজার, দেশ গার্মেন্টসের ৫১ লাখ ৬ হাজার টাকা এবং আলহাজ টেক্সটাইলের ৪৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments