
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানির মোট ৪৫ লাখ ৭৭ হাজার ৬৯৩টি শেয়ার ২৬ কোটি ৭১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ডেফোডিল কম্পিউটারস লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং একমি পেস্টিসাইড লিমিটেডের ১ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- সী পার্ল বিচ রিসোর্ট, স্কয়ার ফার্মা, এডিএন টেলিকম, ইনাইটেড কমার্সিয়াল ব্যাংক, গ্রামীণফোন এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments