ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭ টি কোম্পানির মোট ৩৫ লাখ ২৯ হাজার ৮১৮টি শেয়ার ২৮ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন বিকন ফার্মার ৩ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং মুন্নু সিরামিকের ৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৩ কোটি ২৪ লাখ ৩ হাজার, ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৭০ লাখ ৭৮ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৬৮ লাখ ৯০ হাজার, সোনালী পেপারের ১ কোটি ১৭ লাখ ২ হাজার, বেক্সিমকোর ৮০ লাখ ৬৮ হাজার, দেশবন্ধু পলিমারের ৮০ লাখ এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৪৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments