
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানির মোট ৬১ লাখ ৩৪ হাজার ২৭৩টি শেয়ার ৩০ কোটি ৩০ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে আলহাজ টেক্সটাইল। যার পরিমান ৬ কোটি ১৫ লাখ ৬৫ হাজার টাকা। এদিন সিংগার বাংলাদেশের ২ কোটি ৬০ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং ব্যাংক এশিয়া ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- আমরা নেটওয়ার্কস, এডিএন টেলিকম, সালভো কেমিক্যাল, জেমিনি সী ফুড, বাংলাদেশ সাবমিরন ক্যাবল েএবং স্কয়ার ফার্মা এবং আনোয়ার গ্যালভানাইজিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments