ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় র্কার্যদিবস সোমবার,৩১ জুলাই, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮০টি কোম্পানির মোট ৫৭ লাখ ৩০ হাজার ৭৭৫টি শেয়ার ৩৫ কোটি ০৬ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি ৭ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ২ কোটি ৭৩ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং বেক্সিমকো ২ কোটি ২৮ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ফাইন ফুডস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইলস, এ্যাসোসিয়েটেড অক্সিজেন, খান ব্রাদার্স, সোনালী পেপার এবং সিলভা ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments