ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম র্কার্যদিবস রোববার, ১৩ আগস্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৮টি কোম্পানির মোট ৭৩ লাখ ৯৮ হাজার ২৮৬টি শেয়ার ৩৬ কোটি ৬০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ব্রাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ৯ কোটি ৭৫ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় রেনেটা লিমিটেড ৫ কোটি ৭৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪ কোটি ১৫ লাখ ৩৬ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, মার্কেন্টাইল ব্যাংক, সী পার্ল বীচ রিসোর্ট, আলিফ ইন্ডাস্ট্রিস, ফু-ওয়াং ফুডস এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments