
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৮ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানির মোট ৪৪ লাখ ৮৪ হাজার ৪৩০ টি শেয়ার ৪১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ৪ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ১৭ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং রেনাটা পিএলসির ৪ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments