ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১২ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৮টি কোম্পানির মোট ১ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৪৩৩টি শেয়ার ৪৩ কোটি ৭৯ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ১২ কোটি ২৮ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সোনালী পেপার, দেশবন্ধু পলিমার, ব্র্যাক ব্যাংক, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট, বেক্সিমকো এবং সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments