
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৮ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০ টি কোম্পানির মোট ৭৬ লাখ ২৩ হাজার ২টি শেয়ার ৪৪ কোটি ৩২ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। কোম্পানিটির ১৪ কোটি ১৮ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কর্ণফুলী ইন্সুরেন্সের ৬ কোটি ৫২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং মুন্নু সিরামিকের ৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- বিকন ফার্মার ৩ কোটি ৯২ লাখ ২৭ হাজার, খান ব্রাদার্সের ৩ কোটি ১৩ লাখ ২ হাজার, দেশবন্ধু পলিমারের ১ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার, এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডের ১ কোটি ২৮ লাখ ৫২ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ২৪ লাখ ১৬ হাজার, গ্রামীণফোনের ৯০ লাখ ৭৩ হাজার এবং উত্তরা ব্যাংক পিএলসির ৬৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments