
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮ টি কোম্পানির মোট ১ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৪৯০টি শেয়ার ৪৭ কোটি ৬২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে কর্নফুলি ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ৩১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন গ্রামীণফোনের ৫ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- লাভেলো আইসক্রিমের ৪ কোটি ৪৬ লাখ ৭২ হাজার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার, ফরচুন সুজের ২ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার, ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৫৮ লাখ, বিকন ফার্মার ২ কোটি ৩০ লাখ ৬৮ হাজার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ২৭ লাখ ৩৩ হাজার এবং এডিএন টেলিকমের ১ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments