
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ ফেব্রুয়ারি, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির মোট ৯৫ লাখ ৫৩ হাজার ৯২১টি শেয়ার ৬৩ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডে। কোম্পানিটি ১৬ কোটি ৮৭ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় আইপিডিসি ফাইন্যান্স ১৪ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং বিডিকম অনলাইন লিমিটেড ৭ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- এডিএন টেলিকম, আলহাজ টেক্সটাইল, গ্রামীনফোন, সি পার্ল বিচ রিসোর্ট, স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম, এবং ঢাকা ইন্সুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

































Recent Comments