
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার, ২২ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানির মোট ২ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার ২১টি শেয়ার ৭৩ কোটি ৩ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ৪৯ কোটি ০৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ০২ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয়, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকা এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments