ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় র্কার্যদিবস মঙ্গলবার, ২০ জুন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮৮টি কোম্পানির মোট ১ কোটি ১ লাখ ২৫ হাজার ৬৬৫টি শেয়ার ৮৪ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ২৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং রেনেটো লিমিটেড ৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডরিন পাওয়ার জেনারেশন, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, জমুনা অয়েল এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments