ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ র্কার্যদিবস বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৩টি কোম্পানির মোট ১ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৪৩৬টি শেয়ার ৯২ কোটি ৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বেক্সিমকো গ্রীন সুকুক। কোম্পানিটি ৪৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৭ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং স্কয়ার ফার্মা লিমিটেড ৩ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সী পার্লে বিচ রিসোর্ট ৩ কোটি ৪১ লাখ ০৬ হাজার, ব্র্যাক ব্যাংক ৩ কোটি ০২ লাখ, ক্রিস্টাল ইন্সুরেন্স ২ কোটি ৩৩ লাখ এবং যমুনা অয়েল ২ কোটি ৩২ লাখ টাকার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments