ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সাপ্তাহের প্রথম কার্যদিবস, ১৯ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দরপতনের শীর্ষে এসেছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ারের দর আজ ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ কমেছে। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৫ টাকা ২০ পয়সা। কোম্পানিটি ১ হাজার ৮৬৫ বারে ২৩ লাখ ৩৭ হাজার ৮৬৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য হয়েছে ৮ কোটি ৪৩ লাখ টাকা।
এছাড়াও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের আজ শেয়ারের দর ৯ টাকা ৯০ পয়সা বা ৯.৩৩ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর ৭ টাকা ৬০ পয়সা বা ৮.৯১ শতাংশ কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় আরোও রয়েছে- আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, মেট্রো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, এডিএন টেলিকম এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments