ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৫৬ কোটি ৮২ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২১ কোটি ৯৪ লাখ টাকার। এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০ কোটি ৭৫ লাখ ০৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন হাউজিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনালী পেপার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, গ্রীন ডেল্টা, লিগাসি ফুটওয়ার এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments