ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ১৭ কোটি ৬৯ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেমিনী সি ফুড লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৪ কোটি ৪৫ লাখ ০৮ হাজার টাকার। এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ১৪ কোটি ১১ লাখ ০৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এইচ আর টেক্সটাইল, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments