
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ২০ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৭ কোটি ৬৩ লাখ ২ হাজার টাকার। এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ১২ কোটি ২৮ লাখ ৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ, ইয়াকিন পলিমার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, প্যাসিফিক ডেনিমস, ফু-ওয়াং সিরামিক এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments