
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৮৩ কোটি ৪৯ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৫৬ কোটি ৯৫ লাখ ৩ হাজার টাকার। এবং ফু-ওয়াং ফুডস লিমিটেডের ৫৫ কোটি ২৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং, অলিম্পিক এক্সেসরিস, ওরিয়ন ইনফিউশন, ফরচুন সুজ, ইভেন্স টেক্সটাইল, দেশবন্ধু পলিমার এবং আইএফআইসি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments