
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ২৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২১ কোটি ৫৩ লাখ ৩ হাজার টাকার। এবং গোল্ডেন সন লিমিটেডের ২০ কোটি ১৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এসএস স্টিল, ওরিয়ন ইনফিউশন, গ্রামীণফোন, সেন্ট্রাল ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments