ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৭ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকার। এবং গোল্ডেন সন লিমিটেডের ১৫ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, বেস্ট হোল্ডিংস, ফরচুন সুজ, গ্রামীণফোন, ফু-ওয়াং সিরামিক, শাইনপুকুর সিরামিকস এবং স্কয়ার ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments