
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২২ এপ্রিল, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৩৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির শেয়ার লেনদেন করেছে ৩১ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকার। এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২৮ কোটি ৫০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন, লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেস্ট হোল্ডিংস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments